জিজানে আর কোনো ঝুঁকি নেই, জানাল সিভিল ডিফেন্স
সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, জিজান শহরে আর কোনো ঝুঁকি নেই। এর আগে জরুরি সতর্কতা জারি করা হয়েছিল।
মূল বিষয়
AIসৌদি আরবের সিভিল ডিফেন্সের প্রধান দপ্তর কিছুক্ষণ আগে জানিয়েছে, জিজান শহরে আর কোনো ঝুঁকি নেই।
এর আগে সংস্থাটি তাদের অফিসিয়াল 'এক্স' অ্যাকাউন্টে জানিয়েছিল, জরুরি পরিস্থিতিতে জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্ম থেকে জিজানে সতর্কতা জারি করা হয়েছে।
সিভিল ডিফেন্স আগেই সবাইকে শান্ত থাকার, সরকারি নির্দেশনা মেনে চলার, ঘরের ভেতরে থাকার এবং জানালা থেকে দূরে কোনো নিরাপদ অভ্যন্তরীণ কক্ষে অবস্থান করার পরামর্শ দিয়েছিল। ঝুঁকি না কাটা পর্যন্ত বাড়ি বা ভবন ছেড়ে না যাওয়ারও নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় আরও বলা হয়, খোলা জায়গা ও কাচের কাছ থেকে দূরে থাকতে, বারান্দা বা ছাদে না দাঁড়াতে এবং যারা বাইরে ছিলেন, তাদের নিকটস্থ ভবনে ঢুকে পড়তে বা শক্ত কোনো দেয়ালের আড়ালে আশ্রয় নিতে বলা হয়।
এছাড়া, ভিড় বা ছবি তোলা থেকে বিরত থাকতে এবং ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলার ওপরও গুরুত্ব দেওয়া হয়। সতর্কবার্তা গাড়ি চালানোর সময় পেলে, সেতু ও উঁচু ভবন থেকে দূরে সড়কের পাশে গাড়ি থামানোর পরামর্শ দেওয়া হয়।
