হুথি হামলার নিন্দা জানাল আরব লীগ
সৌদি আরবে কিং ফাহাদ বিমানবন্দর ও শাইবা তেলক্ষেত্রে হুথি হামলার নিন্দা জানিয়েছে আরব লীগ।
মূল বিষয়
AIসৌদি আরবে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর ও শাইবা তেলক্ষেত্রে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানিয়েছে আরব লীগ।
আরব লীগের মতে, হুথিদের বারবার বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা করা অত্যন্ত বিপজ্জনক এবং এটি বিমান চলাচল ও জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি—এ তথ্য জানিয়েছে ‘আশারক’ পত্রিকা।
এর আগে সৌদি আরবের গুরুত্বপূর্ণ বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায়, বিশেষ করে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর ও পূর্বাঞ্চলের শাইবা তেলক্ষেত্রে হুথি হামলার বিরুদ্ধে আরব ও ইসলামি দেশগুলো একযোগে নিন্দা জানিয়েছে। তারা সাধারণ মানুষের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে হামলার বিরোধিতা এবং সৌদি আরবের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সম্মিলিত প্রতিরোধের ওপর গুরুত্ব দিয়েছে।
মিসর, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং মুসলিম বিশ্ব লীগ সৌদি আরবের পাশে থাকার এবং দেশটির ভূখণ্ড, নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় সমর্থন জানানোর কথা পুনর্ব্যক্ত করেছে। তারা বলেছে, এসব হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি।
