খামিস মুশাইত, নাজরান ও জাজানে ঝুঁকি কেটে গেছে: বেসামরিক প্রতিরক্ষা
খামিস মুশাইত, নাজরান ও জাজান অঞ্চলে জরুরি সতর্কতা জারির পর বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, এখন আর কোনো ঝুঁকি নেই।
মূল বিষয়
AIখামিস মুশাইত প্রদেশ এবং নাজরান ও জাজান অঞ্চলে আর কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। জরুরি অবস্থায় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে তিনটি অঞ্চলে ঝুঁকি সম্পর্কে সতর্কতা জারির পর এই ঘোষণা আসে।
বিভাগটি তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত সতর্কবার্তায় নাগরিক ও প্রবাসীদের বেসামরিক প্রতিরক্ষার নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জমায়েত ও ছবি তোলা থেকে বিরত থাকতে এবং জরুরি প্রয়োজনে 998 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এর আগে, সতর্কতা জারি হওয়া এলাকাগুলোর বাসিন্দাদের নিকটস্থ নিরাপদ ভবনে আশ্রয় নিতে, জানালা ও খোলা জায়গা এড়িয়ে চলতে এবং ঝুঁকি কেটে না যাওয়া পর্যন্ত বাইরে না যেতে নির্দেশ দেয়া হয়েছিল।
এছাড়া, বারান্দা ও ছাদে না দাঁড়াতে এবং বাইরে অবস্থানকারীদের দ্রুত নিকটবর্তী ভবনে আশ্রয় নিতে, ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার ওপরও গুরুত্ব দেয়া হয়েছে।
