মূল বিষয়বস্তুতে যান
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ · রিয়াদ
العربيةEnglishনিউজলেটারযোগাযোগ
সৌদি আরব

কৃত্রিম বুদ্ধিমত্তায় অগ্রগামী সৌদি আরব

সৌদি আরব কৃত্রিম বুদ্ধিমত্তায় অগ্রগতি অর্জন করেছে, প্রস্তুতিতে অষ্টম এবং নাগরিক আস্থা ও বিনিয়োগে পঞ্চম স্থান পেয়েছে।

আজেল বাংলা33 মিনিট আগে · 1 মিনিট পড়া
সৌদি তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা কর্তৃপক্ষের মুখপাত্র

মূল বিষয়

AI

সৌদি তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা কর্তৃপক্ষ ‘সদাইয়া’র মুখপাত্র প্রকৌশলী সাঈদ আল-শাহরানি বলেছেন, সৌদি আরব কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে। প্রস্তুতির দিক থেকে দেশটি অষ্টম এবং নাগরিক আস্থা, নিয়ন্ত্রক কাঠামো ও কোম্পানির বিনিয়োগের ক্ষেত্রে পঞ্চম স্থানে রয়েছে।

‘আল-ইখবারিয়া’ চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তায় সফলতা শুধু প্রযুক্তি থাকার ওপর নির্ভর করে না, বরং এর জন্য দক্ষ জনবল ও আধুনিক অবকাঠামোও জরুরি।

শাহরানি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা দক্ষতা ও সেবার মানোন্নয়নে সৌদি আরব সপ্তম স্থান অর্জন করেছে।