জন্মসনদের তথ্য অনলাইনে সংশোধনের নিয়ম জানাল সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
জন্মসনদের তথ্য অনলাইনে সংশোধনের পদ্ধতি ও শর্তাবলি জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সিভিল অ্যাফেয়ার্স বিভাগ।
মূল বিষয়
AIসৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিভিল অ্যাফেয়ার্স বিভাগ জানিয়েছে, জন্মসনদের তথ্য অনলাইনে সংশোধনের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা। এ বিষয়ে নাগরিকদের সাধারণ জিজ্ঞাসার জবাব দিয়েছে সংস্থাটি।
বিভাগটি জানিয়েছে, জন্মসনদের তথ্য সংশোধনের জন্য আবেদন করার সময় সংশ্লিষ্ট সংশোধনের সত্যতা প্রমাণে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। জন্মতারিখ, জন্মস্থান, জন্মের সময়সহ বিভিন্ন তথ্য সংশোধন বা ঠিক করার সুযোগ রয়েছে।
এছাড়া, নির্ধারিত নিয়ম ও শর্ত মেনে একাধিক তথ্য একই আবেদনে সংশোধনের আবেদন করা যাবে বলেও জানানো হয়েছে।
এ প্রসঙ্গে বিভাগটি আরও জানিয়েছে, জন্মসনদের তথ্য সংশোধন অনুমোদিত হলে জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ, পরিবার নিবন্ধনসহ সংশ্লিষ্ট অন্যান্য সরকারি কাগজপত্রে পরিবর্তন আসবে। তাই সংশোধনের পর এসব নথি হালনাগাদ করতে হবে।
