সৌদি আরবে ইয়েমেনিদের অবস্থান সংশোধনের সময়সীমা ৬০ দিন বাড়ল
সৌদি পাসপোর্ট অধিদপ্তর ইয়েমেনি নাগরিকদের অবস্থান সংশোধনের সময়সীমা আরও ৬০ দিন বাড়িয়েছে। নির্ধারিত নিয়মে অনলাইনে ও নির্দিষ্ট কেন্দ্রে এই সেবা মিলবে।
মূল বিষয়
AIসৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর দেশটিতে অনিয়মিতভাবে অবস্থানরত ইয়েমেনি নাগরিকদের অবস্থান সংশোধনের কার্যক্রম অব্যাহত রেখেছে। এই কার্যক্রম ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি, অর্থাৎ ১১ অক্টোবর ২০২৬ থেকে শুরু হয়ে ৬০ দিন চলবে।
পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, যাদের বৈধ কাগজপত্র বা পাসপোর্ট নেই, তারাও সংশোধনের সুযোগ পাবেন। এজন্য দেশের বিভিন্ন অঞ্চলে ২৩টি কেন্দ্রে নির্ধারিত তারিখে ‘আবশার’ প্ল্যাটফর্মে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে এবং ইয়েমেনি নাগরিকত্বের প্রমাণস্বরূপ নিজ দেশের দূতাবাস থেকে পাওয়া কাগজপত্র সঙ্গে আনতে হবে।
অধিদপ্তর আরও জানিয়েছে, যারা কর্মস্থল থেকে অনুপস্থিত বা যাদের ইকামা মেয়াদোত্তীর্ণ, তারাও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অবস্থান সংশোধনের সুযোগ পাবেন।
যাদের ভিজিট ভিসা বা ‘জায়ের পরিচয়পত্র’ মেয়াদ শেষ, তাদের ভিসা স্বয়ংক্রিয়ভাবে ছয় মাস বাড়ানো হবে—তবে শর্ত হচ্ছে বৈধ পাসপোর্ট থাকতে হবে।
এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে ইয়েমেনিদের জন্য ডিজিটাল সেবা সহজ করা এবং সংশোধন কেন্দ্রগুলোতে তাদের যথাযথ সেবা নিশ্চিত করা।
