সৌদি আরবে এক সপ্তাহে ৮৪৭৭ অবৈধ মোটরসাইকেল জব্দ
সৌদি আরবজুড়ে এক সপ্তাহের অভিযানে ৮৪৭৭টি ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল জব্দ করেছে ট্রাফিক বিভাগ।
মূল বিষয়
AIসৌদি আরবের ট্রাফিক বিভাগ দেশজুড়ে অবৈধ মোটরসাইকেল জব্দে পরিচালিত অভিযানের ফলাফল প্রকাশ করেছে। ২৭ সেপ্টেম্বর ২০২৬, রোববার থেকে ৩ অক্টোবর ২০২৬, শনিবার পর্যন্ত চলা এই অভিযানে মোট ৮৪৭৭টি ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ট্রাফিক বিভাগ তাদের অফিসিয়াল 'এক্স' (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানিয়েছে, দেশের সব অঞ্চলে অবৈধ মোটরসাইকেল নিয়ন্ত্রণে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। সবাইকে ট্রাফিক আইনের নিয়ম মেনে চলতে এবং সহযোগিতা করতে আহ্বান জানানো হয়েছে।
এক্স-এ টুইটটি দেখুন
জব্দকৃত মোটরসাইকেলের মধ্যে রিয়াদে সবচেয়ে বেশি—৪৫০৩টি। এরপর জেদ্দায় ২৪৭৯টি, পূর্বাঞ্চলে ২২৪টি, মক্কায় ২১১টি, জাজানে ২০৫টি, তাইফে ১৫০টি, তাবুকে ১৪০টি এবং নাজরানে ১১৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
