সৌদি আরবে নতুন বৃষ্টিপাতের পূর্বাভাস, জেদ্দা ও রাবিঘে ভারী বৃষ্টি হতে পারে
সৌদি আরবের অধিকাংশ অঞ্চলে নতুন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জেদ্দা ও রাবিঘে শনিবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
মূল বিষয়
AIসৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, আজ শুক্রবার থেকে দেশের অধিকাংশ অঞ্চলে নতুন বৃষ্টিপাতের ধারা শুরু হতে পারে। এই বৃষ্টিপাতের প্রভাব মক্কা অঞ্চলের উপকূল পর্যন্ত বিস্তৃত হবে।
কেন্দ্রটি জানিয়েছে, জলবায়ু পূর্বাভাস অনুযায়ী আগামীকাল শনিবার জেদ্দা ও রাবিঘে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া কেন্দ্র আরও জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ও বিস্তৃতি আরও বাড়তে পারে। এ সময় সবাইকে আবহাওয়া সংক্রান্ত প্রতিবেদন ও সতর্কবার্তা অনুসরণ এবং বৃষ্টির সময় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসাইন বিন মোহাম্মদ কাহতানি জানান, আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণে কেন্দ্র প্রস্তুত রয়েছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা এবং পূর্বাভাস ও সতর্কবার্তার হালনাগাদ তথ্য অনুসরণ করার গুরুত্বের কথা বলেন।
কাহতানি সবাইকে সতর্ক থাকতে, বন্যার ঝুঁকিপূর্ণ স্থান ও উপত্যকা এড়িয়ে চলতে এবং প্রবল স্রোতের সময় এসব এলাকা পার না হতে অনুরোধ করেছেন।
