মসজিদে নববির সেবার মান উন্নত করার আহ্বান সাদিসের
মসজিদে নববির ধর্মীয় বিষয়ক প্রধান শেখ আবদুর রহমান আস-সাদিস সেবার মান বাড়াতে এবং প্রতিষ্ঠানের সমন্বয় জোরদার করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মূল বিষয়
AIমক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক প্রধান শেখ অধ্যাপক ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আস-সাদিস এবং মসজিদে নববির ধর্মীয় বিষয়ক সহকারী প্রধান শেখ ড. আহমদ বিন আলী আল-হুজাইফি মসজিদে নববির ধর্মীয় বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
এক সরকারি বিবৃতিতে জানানো হয়, বৈঠকে কর্মকর্তাদের মধ্যে সমন্বয় জোরদার, কাজের ধারা একীভূত এবং সেবার মান উন্নত করতে প্রচেষ্টা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে, যাতে মসজিদে নববিতে আগতদের জন্য ধর্মীয় সেবার মান আরও বাড়ানো যায়।
সাদিস বলেন, সবার মধ্যে দলগত চেতনা বজায় রেখে সেবার মান ও গুণগত মান উন্নত করতে হবে, যাতে মসজিদে নববির মর্যাদা বজায় থাকে এবং দুই পবিত্র মসজিদের বৈশ্বিক বার্তা সঠিকভাবে পৌঁছানো যায়।
এক্স প্ল্যাটফর্মে টুইটটি দেখুন
