সৌদি আরবে হুথি হামলার নিন্দা কুয়েতের
সৌদি আরবে হুথি বিদ্রোহীদের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে কুয়েত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করেছে।
মূল বিষয়
AIসৌদি আরবে হুথি বিদ্রোহীদের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে কুয়েত।
এক বিবৃতিতে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে হুথি মিলিশিয়াদের অব্যাহত সন্ত্রাসী হামলা এবং বেসামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে কুয়েত। সর্বশেষ রিয়াদ শহরের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনাকে সৌদি আরবের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক ও মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে। আজকের বিবৃতিতে কুয়েত এসব ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত হামলার কঠোর বিরোধিতা জানিয়েছে, যা অঞ্চলটির স্থিতিশীলতা বিঘ্নিত করছে এবং সাধারণ মানুষের জীবনের জন্য সরাসরি হুমকি তৈরি করছে।
