পবিত্র স্থান ও হাজিদের লক্ষ্য করা বড় অপরাধ: সৌদি গ্র্যান্ড মুফতি
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি বলেছেন, হুথিদের দ্বারা পবিত্র স্থান ও হাজিদের লক্ষ্য করা গুরুতর অপরাধ এবং এর পরিণতি ভয়াবহ।
মূল বিষয়
AIসৌদি আরবের গ্র্যান্ড মুফতি, জ্যেষ্ঠ ওলামা পরিষদ ও ফতোয়া বোর্ডের প্রধান শাইখ ড. সালেহ বিন ফাওজান আল-ফাওজান বলেছেন, হুথি সন্ত্রাসী মিলিশিয়া কর্তৃক বেসামরিক স্থাপনা ও নিরপরাধ মানুষের জীবন—বিশেষত মসজিদুল হারাম ও মসজিদে নববীর জিয়ারতকারীদের—লক্ষ্য করা আল্লাহর কঠোর শাস্তিযোগ্য বড় অপরাধ।
তিনি কোরআনের বাণী উদ্ধৃত করেন: “আর যে সেখানে অন্যায়ভাবে কুটিলতা করতে চাইবে, তাকে আমরা যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাবো।” এছাড়া, রাসুল (সা.)-এর মদিনা সম্পর্কে হাদিসও উল্লেখ করেন: “যে কেউ মদিনাবাসীর অমঙ্গল চায়, আল্লাহ তাকে পানিতে লবণের মতো গলিয়ে দেবেন।”
মুফতি বলেন, ইতিহাসে কখনোই এমন অপরাধী চক্র দেখা যায়নি, যারা পবিত্র স্থান ও কাবা শরিফের জিয়ারতকারীদের এভাবে লক্ষ্যবস্তু করেছে। তিনি সতর্ক করেন, এ ধরনের অপরাধের পরিণতি ধ্বংস ও কঠিন শাস্তি।
বক্তব্যের শেষে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, যেন এই অপরাধীদের শাস্তি দেন এবং সৌদি আরবসহ মুসলিম দেশগুলোকে সব ধরনের অমঙ্গল থেকে রক্ষা করেন।
