রিয়াদে সৌদি কৃষি মেলা শুরু হচ্ছে কাল
রিয়াদে আগামীকাল শুরু হচ্ছে সৌদি কৃষি মেলা। পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ মেলায় দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
মূল বিষয়
AIআগামীকাল সোমবার রিয়াদে শুরু হচ্ছে ‘সৌদি কৃষি মেলা’। পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং রিয়াদ এক্সিবিশন কোম্পানির আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হবে রিয়াদ আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রে।
মেলায় দেশি-বিদেশি বহু প্রতিষ্ঠান ও কোম্পানি অংশ নিচ্ছে। এতে ডিম, প্রাণিসম্পদ, মিল ও পশুখাদ্য, প্রাণিস্বাস্থ্য, কৃষিজ খাদ্য, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং, জলজ চাষসহ কৃষি ও খাদ্য খাতে সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরা হবে।
মেলার অংশ হিসেবে অনুষ্ঠিত হবে ‘সৌদি আন্তর্জাতিক কৃষি ভবিষ্যৎ সম্মেলন’। এতে কৃষি খাতের ভবিষ্যৎ, বিনিয়োগের সুযোগ, আধুনিক প্রযুক্তি ও খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি কৃষি, জলবায়ু, পানি ব্যবস্থাপনা, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, সুনির্দিষ্ট ও জলজ এবং উল্লম্ব কৃষি নিয়ে আলোচনা হবে।
এই মেলা বিনিয়োগকারী, ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকদের একত্রিত করবে। তারা অভিজ্ঞতা বিনিময়, উদ্ভাবনী সমাধান উপস্থাপন এবং সহযোগিতা ও অংশীদারিত্বের সুযোগ নিয়ে আলোচনা করবেন, যা কৃষি ও খাদ্য খাতের উন্নয়ন এবং উৎপাদন দক্ষতা বাড়াতে সহায়ক হবে।
মেলা চলাকালে কৃষি খাতের সর্বশেষ অগ্রগতি ও টেকসই উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ও চর্চার ওপর আলোকপাত করা হবে, যা সৌদি ভিশনের লক্ষ্য অর্জনে সহায়তা করবে।






