ডিজিটাল রূপান্তরে সৌদি আরবের পাঁচ দশকের অভিজ্ঞতা
সৌদি আরবের তথ্যপ্রযুক্তি খাতে পাঁচ দশকের অভিজ্ঞতা রয়েছে এবং দেশটি পুরোপুরি ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অধ্যাপক আবদুর রহমান আল-মুতরাফ।
মূল বিষয়
AIকিং সৌদ বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আবদুর রহমান আল-মুতরাফ বলেছেন, সৌদি আরবের ডিজিটালাইজেশন ও জাতীয় জনবল গড়ে তোলার ক্ষেত্রে পাঁচ দশকের অভিজ্ঞতা রয়েছে এবং দেশটি ধাপে ধাপে পুরোপুরি ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে।
একটি টেলিভিশন সাক্ষাৎকারে মুতরাফ আরও বলেন, এই অগ্রযাত্রা সৌদি আরবকে উন্নতি, সমৃদ্ধি ও অগ্রগতির পথে নিয়ে যাচ্ছে। তাই ডিজিটাল বিশ্বে সৌদি আরবের এই অবস্থান অপ্রত্যাশিত নয়, বরং দেশটি ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে, সুস্পষ্ট কৌশল নির্ধারণ করেছে এবং মানবসম্পদ গড়ে তুলেছে।
তিনি আরও বলেন, আজকের এই অর্জন আসলে ধারাবাহিক প্রচেষ্টার স্বাভাবিক ফল। দূরদর্শী নেতৃত্ব, অব্যাহত সহায়তা এবং দক্ষ সৌদি জনবল—সব মিলিয়ে ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে দ্রুত অগ্রগতি ও ইতিবাচক সাফল্য এসেছে, যা আমাদের গর্বিত করে এবং দেশের মর্যাদা বাড়ায়।
তথ্যপ্রযুক্তি বিভাগের এই অধ্যাপক বলেন, এসব সেবা শুধু সৌদি নাগরিকদের জন্য নয়, বরং প্রতিটি ভিজিটর ও উপকারভোগীর জন্যও উপযোগী। আজ সৌদি আরবের ডিজিটাল সেবা বিশ্বে অনুকরণীয় হয়ে উঠেছে। ডিজিটাল রূপান্তরে সৌদি অভিজ্ঞতা এখন বিশ্বব্যাপী সফলতার গল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
মুতরাফ আরও বলেন, আমরা যখন লক্ষ্য স্থির করেছিলাম যে, ডিজিটাল রূপান্তরে বিশ্বের শীর্ষ দেশগুলোর কাতারে থাকব এবং প্রযুক্তি খাতকে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায় নিয়ে যাব, তখন থেকেই কৌশল নির্ধারণ, সক্ষমতা গড়ে তোলা এবং জনবল প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে কাজ করেছি। এসব অর্জন সম্ভব হয়েছে দেশের তরুণ-তরুণীদের প্রচেষ্টায়, ডিজিটাল অবকাঠামোতে বরাদ্দকৃত বাজেট এবং বিভিন্ন খাতের উন্নয়নমূলক কাজের ফলে। পাশাপাশি, গড়ে ওঠা কোম্পানিগুলোও আজকের এই দ্রুত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
