হুথি মিলিশিয়ার হামলার নিন্দা জানাল মুসলিম বিশ্ব লীগ
সৌদি আরবে হুথি মিলিশিয়ার অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্ব লীগ।
মূল বিষয়
AIমুসলিম বিশ্ব লীগ সৌদি আরবে হুথি সন্ত্রাসী মিলিশিয়ার অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলারও নিন্দা জানিয়েছে, যাতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
সংস্থার মহাসচিব ও মুসলিম স্কলার্স বোর্ডের প্রধান ড. মোহাম্মদ বিন আবদুল করিম আল ঈসা এক বিবৃতিতে বলেন, এই কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা ধর্মীয় মূল্যবোধ, আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী এবং এতে স্পষ্ট হয় যে, হুথি মিলিশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষ ও স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে।
তিনি মুসলিম বিশ্ব লীগের বিভিন্ন সংগঠন, পরিষদ এবং এর আওতাধীন সব মুসলিম জনগণের পক্ষ থেকে সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, সৌদি আরব তার নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষায় যেসব পদক্ষেপ নিচ্ছে, মুসলিম বিশ্ব লীগ তার পূর্ণ সমর্থন জানায়। একই সঙ্গে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, সৌদি আরব, তার নেতৃত্ব ও জনগণ যেন সব বিপদ-আপদ থেকে নিরাপদ থাকে এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
