৩০ দিনের মধ্যে চাকরির ফল না জানালে প্রতিষ্ঠানকে শাস্তির হুঁশিয়ারি
চাকরির সাক্ষাৎকারের ফলাফল ৩০ দিনের মধ্যে না জানালে নিয়োগকারী প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে সৌদি মানবসম্পদ মন্ত্রণালয়।
মূল বিষয়
AIসৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, চাকরির শূন্যপদে আবেদনকারীদের সাক্ষাৎকারের ফলাফল না জানানো অনুমোদিত নিয়মের লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
মন্ত্রণালয় এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে, নিয়োগকর্তাকে সাক্ষাৎকারের ৩০ দিনের মধ্যে আবেদনকারীদের ফলাফল জানানো বাধ্যতামূলক।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, কোনো প্রতিষ্ঠান এই নিয়ম মানছে না মনে হলে মন্ত্রণালয়ের অ্যাপের মাধ্যমে অভিযোগ করা যাবে। শূন্যপদ বিজ্ঞাপন ও সাক্ষাৎকার সংক্রান্ত নিয়ম না মানলে এ ব্যবস্থা নেওয়া যাবে।
এ জন্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে ‘শ্রম আইন লঙ্ঘন’ বিভাগে প্রবেশ করতে হবে, এরপর ‘সাধারণ দায়িত্ব’ নির্বাচন করে, শূন্যপদ বিজ্ঞাপন ও সাক্ষাৎকার সংক্রান্ত নিয়ম না মানার অভিযোগ জানাতে হবে।
এটি নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত মন্ত্রণালয়ের সিদ্ধান্তে নিয়োগকর্তার ওপর আরোপিত দায়িত্বের অংশ।
এক্স-এ মূল টুইট দেখুন
