হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শরিয়তসম্মত নয়: শীর্ষ আলেম
সৌদি শীর্ষ আলেম পরিষদের সদস্য ড. গালিব হামদি বলেছেন, হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনে বেসামরিক নাগরিকদের টার্গেট করা ইসলামে নিষিদ্ধ, কারণ এতে নিরপরাধের জীবন বিপন্ন হয়।
মূল বিষয়
AIসৌদি শীর্ষ আলেম পরিষদের সদস্য শেখ ড. গালিব হামদি বলেছেন, হুথিদের পক্ষ থেকে নিরাপদ বেসামরিক নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইসলামী শরিয়তে সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এতে নিরপরাধ মানুষের জীবন-সম্পদের নিরাপত্তা লঙ্ঘিত হয় এবং নিরীহদের আতঙ্কিত ও আহত-নিহত হওয়ার ঝুঁকি বাড়ে।
এক টেলিভিশন সাক্ষাৎকারে হামদি বলেন, ইসলামি শরিয়ত মানুষের জীবন রক্ষার নির্দেশ দিয়েছে এবং অন্যায় ও আগ্রাসন কঠোরভাবে নিষিদ্ধ করেছে। তিনি কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, “তোমরা সীমালঙ্ঘন করো না, নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না।”
এক্স-এ টুইটটি দেখুন
তিনি আরও বলেন, মুসলমানদের আতঙ্কিত করাও ইসলামে নিষিদ্ধ। নবী মুহাম্মদ (সা.)-এর বাণী উদ্ধৃত করে তিনি বলেন, “কোনো মুসলমানের জন্য অপর মুসলমানকে আতঙ্কিত করা বৈধ নয়।” হামদি আরও জানান, ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করে বেসামরিকদের জীবন ঝুঁকিতে ফেলা ইসলামে নিষিদ্ধ সেইসব কাজের অন্তর্ভুক্ত, যেগুলো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
