অনলাইন ও দোকানে ছাড়ে ৯টি নতুন নিয়ম ঘোষণা
সৌদি বাণিজ্য মন্ত্রণালয় অনলাইন ও দোকানে ছাড়ের জন্য ৯টি নিয়ম জারি করেছে, যাতে ভুয়া ও বিভ্রান্তিকর অফার বন্ধ হয়।
মূল বিষয়
AIসৌদি বাণিজ্য মন্ত্রণালয় অনলাইন ও দোকানে ছাড়ের জন্য ৯টি নিয়ম জারি করেছে, যাতে ভুয়া ও বিভ্রান্তিকর অফার বন্ধ হয়।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ছাড়ের নিয়মের মধ্যে রয়েছে—ছাড়ের আগে দোকান বা অনলাইন স্টোরকে অনুমতি নিতে হবে এবং সেই অনুমতির বারকোড প্রদর্শন করতে হবে, যাতে ক্রেতারা স্ক্যান করে যাচাই করতে পারেন। অনুমোদিত প্রকৃত ছাড় ও অফার দিতে হবে, কোনো ধরনের প্রতারণা, বিভ্রান্তি বা দাম নিয়ে কারচুপি করা যাবে না। ছাড়ের হার স্পষ্টভাবে নির্দিষ্ট ও লিখিত থাকতে হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, আরও কিছু নিয়ম হলো—ছাড়প্রাপ্ত পণ্যে স্পষ্টভাবে মূল্য ট্যাগ দিতে হবে, ছাড়ের আগে ও পরে দাম উল্লেখ করতে হবে, অফারের সময় পণ্য বদল ও ফেরত নীতিমালা জানাতে হবে, প্রচারমূলক অফারে পণ্যের প্রস্তুতকারক প্রতিষ্ঠানের গ্যারান্টি মানতে হবে, ই-কমার্স বিজ্ঞাপনের নিয়ম মেনে চলতে হবে এবং ক্রেতাকে অফার নিতে বাধ্য করা যাবে না, পছন্দের স্বাধীনতা থাকবে।
এক্স-এ মূল টুইট দেখুন
