স্মৃতির সংরক্ষণে বাড়ি থেকে জাদুঘর
সৌদি আরবে এক পরিবার তাদের প্রিয় বাড়িকে স্মৃতির জাদুঘর ও পর্যটনকেন্দ্রে রূপান্তর করেছে, যেখানে অতীতের গল্প ও ঐতিহ্য সংরক্ষিত হচ্ছে।
মূল বিষয়
AIসৌদি নাগরিকদের স্মৃতিচারণা, অতীত ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা বরাবরই প্রবল, আধুনিকায়ন ও উন্নয়নের মাঝেও।
এই ভাবনা থেকেই এক সৌদি পরিবার তাদের বহু বছরের প্রিয় বাড়িকে ব্যক্তিগত জাদুঘর ও পর্যটনকেন্দ্রে পরিণত করেছে, যেখানে স্মৃতি সংরক্ষিত থাকবে এবং দর্শনার্থীদের কাছে বছরের পর বছর ধরে জমে থাকা গল্প তুলে ধরা হবে, জানিয়েছে 'আল আরাবিয়া'।

পরিবারের প্রধান মানাউর আল-রশিদি জানিয়েছেন, 'আমি আমার স্ত্রী ও সন্তানদের সঙ্গে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের এই বাড়িতে পারিবারিক স্মৃতি সংরক্ষণ করব, কারণ এই বাড়ির প্রতি আমাদের দায়িত্ব রয়েছে।' তার স্ত্রী যোগ করেন, 'এই বাড়িতে আমাদের পূর্বপুরুষদের গন্ধ মিশে আছে।'

ছেলে সালেম বলেন, 'এই বাড়ি আমার মায়ের ঐতিহ্যের কেন্দ্র—আল্লাহ তাকে ভালো রাখুন—তিনি নিজেই এটি দেখাশোনা করেন এবং বেশিরভাগ সময় এখানেই কাটান। যেন তিনি এই জায়গার সংস্কৃতি ও আত্মাকে আরও দৃঢ় করছেন, কারণ এই পুরনো ঐতিহ্য তারই অংশ।'

এক্স-এ টুইটটি দেখুন
