মক্কায় হেরোইন পাচারে দোষী তিন পাকিস্তানির মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় হেরোইন পাচারের দায়ে দোষী তিন পাকিস্তানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মূল বিষয়
AIমক্কা অঞ্চলে হেরোইন পাচারের দায়ে দোষী তিন পাকিস্তানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, দণ্ডপ্রাপ্তরা হলেন আজমত আলি মোহাম্মদ আলি, নাসিম দিলওয়ার খান ও নিয়াজ মোহাম্মদ দোস্ত মোহাম্মদ। তাদেরকে নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়।
তদন্তে তাদের অপরাধ প্রমাণিত হয় এবং আপিল ও সুপ্রিম কোর্টে রায় বহাল থাকার পর চূড়ান্তভাবে মৃত্যুদণ্ডের আদেশ জারি হয়। এরপর বাদশাহর নির্দেশে দণ্ড কার্যকর করা হয়।
২০২৬ সালের ২৪ নভেম্বর, মঙ্গলবার মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মাদক থেকে সমাজকে রক্ষায় সৌদি সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং মাদক পাচার ও প্রচারে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হবে। এ ধরনের অপরাধে জড়ালে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করে মন্ত্রণালয়।
