অক্টোবরে দুর্নীতির অভিযোগে ১৭৪ সরকারি কর্মচারী গ্রেপ্তার
সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি দমনে অক্টোবর মাসে ৪৫৪ জনের বিরুদ্ধে তদন্ত ও ১৭৪ জনকে গ্রেপ্তার করেছে সৌদি দুর্নীতি দমন সংস্থা নাজাহা।
মূল বিষয়
AIসরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও দুর্নীতি দমনে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে, সৌদি আরবের দুর্নীতি দমন সংস্থা 'নাজাহা' অক্টোবর ২০২৬ মাসে একাধিক ফৌজদারি ও প্রশাসনিক মামলার তদন্ত শুরু করেছে।
আজ এক সরকারি বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, দুর্নীতির অভিযোগে ৪৫৪ জন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত এবং ১৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে কিছুজনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। সংস্থাটি আরও জানায়, গত মাসে তারা ২৬৬২টি তদারকি অভিযান পরিচালনা করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্ত ও গ্রেপ্তার ব্যক্তিরা চারটি মন্ত্রণালয়ে কর্মরত— স্বরাষ্ট্র, শিক্ষা, বাণিজ্য এবং পৌরসভা ও আবাসন মন্ত্রণালয়। নাজাহা তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও পদমর্যাদা অপব্যবহারের অভিযোগ এনেছে।
এক্স প্ল্যাটফর্মে টুইটটি দেখুন
