মূল বিষয়বস্তুতে যান
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ · রিয়াদ
العربيةEnglishনিউজলেটারযোগাযোগ
সৌদি আরব

সিয়াটলে সৌদি আরবে এআই কম্পিউটিং সক্ষমতা বাড়াতে আলোচনা

সিয়াটলে আমাজন ও মাইক্রোসফটের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সৌদি আরবে কৃত্রিম বুদ্ধিমত্তার কম্পিউটিং অবকাঠামো ও সক্ষমতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল্লাহ আল-সাওয়াহা।

আজেল বাংলা50 মিনিট আগে · 1 মিনিট পড়া
সিয়াটলে সৌদি মন্ত্রী ও প্রযুক্তি কোম্পানির বৈঠক

মূল বিষয়

AI

যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে আমাজন ওয়েব সার্ভিসেস (AWS) এবং মাইক্রোসফটের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দুটি বৈঠকে সৌদি আরবে কৃত্রিম বুদ্ধিমত্তার কম্পিউটিং অবকাঠামো ও সক্ষমতা দ্রুত বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল্লাহ আল-সাওয়াহা। এ সময়, এসব প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সেবার সঙ্গে সৌদি আরবের সক্ষমতা কীভাবে আরও সমন্বিত করা যায়, তা নিয়েও আলোচনা হয়, যাতে বৃহৎ পরিসরে এআই মডেল ও অ্যাপ্লিকেশন চালানো সহজ হয়।

মন্ত্রণালয়ের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, আমাজন ওয়েব সার্ভিসেসের প্রধান নির্বাহী ম্যাট গারম্যানের সঙ্গে বৈঠকে সৌদি আরবে 'এআই জোন' দ্রুত বাস্তবায়ন ও সম্প্রসারণ, 'হিউমাইন'-এর সঙ্গে যৌথভাবে এ প্রকল্প এগিয়ে নেওয়া এবং AWS Trainium অ্যাক্সিলারেটর সৌদি কম্পিউটিং অবকাঠামোতে যুক্ত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি, সৌদি আরবে AWS-এর এআই সেবার ব্যবহার বাড়িয়ে বৃহৎ পরিসরে মডেল ও অ্যাপ্লিকেশন চালানোর বিষয়েও কথা হয়।

এছাড়া, মাইক্রোসফটের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী সত্য নাদেলার সঙ্গে সাওয়াহার বৈঠকে সরকারি ও বেসরকারি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা সমাধান দ্রুত গ্রহণ, এবং জাতীয় পর্যায়ে এআই ও উন্নত প্রযুক্তিতে সক্ষমতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।

যুক্তরাষ্ট্র সফরের শেষ দিনে অনুষ্ঠিত এ বৈঠক দুটি সৌদি আরবের প্রযুক্তি খাতে বৈশ্বিক কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারিত্ব জোরদার, অবকাঠামো ও জাতীয় সক্ষমতা উন্নয়ন, ডিজিটাল অর্থনীতির প্রবৃদ্ধি এবং এআই ও উন্নত প্রযুক্তিতে সৌদি আরবের নেতৃত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ।

মন্তব্য (0)