সৌদি নিরাপত্তায় পাশে থাকার ঘোষণা ম্যাক্রোঁর
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় পাশে থাকার কথা জানিয়েছেন এবং হুথিদের সঙ্গে আলোচনার গুরুত্ব তুলে ধরেছেন।
মূল বিষয়
AIফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় তার দেশের পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি হুথিদের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর এবং উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন।
কাতার সফরে স্থানীয় দৈনিক ‘আশ-শারক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় ফ্রান্স সমর্থন দিয়ে যাবে। হুথিদের সঙ্গে সংলাপ পুনরায় শুরু করা পরিস্থিতি শান্ত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে তিনি মন্তব্য করেন।
অন্য প্রসঙ্গে, ফরাসি প্রেসিডেন্ট বলেন, সাম্প্রতিক ঘটনাবলীতে ফ্রান্সে কোনো বিদেশি হস্তক্ষেপের স্পষ্ট প্রমাণ নেই। তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে জরুরি অবস্থা জারির প্রয়োজন নেই।
ম্যাক্রোঁ জানান, শনিবারের নির্ধারিত বিক্ষোভের আগে বৃহস্পতিবার তিনি ফরাসি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করবেন।
