প্রতিবন্ধীদের পার্কিংয়ে ২১৬৯ গাড়ি আটক
সৌদি আরবজুড়ে প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত পার্কিংয়ে গাড়ি রাখার অপরাধে ২১৬৯টি যানবাহন আটক করেছে ট্রাফিক বিভাগ।
মূল বিষয়
AIসৌদি আরবের বিভিন্ন অঞ্চলে প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত পার্কিংয়ে গাড়ি রাখার অপরাধে ২১৬৯টি যানবাহন আটক করেছে ট্রাফিক বিভাগের প্রধান কার্যালয়। এ অভিযানটি ট্রাফিক আইন লঙ্ঘন কমানো এবং প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত স্থান সংরক্ষণের লক্ষ্যে পরিচালিত হয়েছে।
ট্রাফিক বিভাগ তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানিয়েছে, দেশজুড়ে অব্যাহত অভিযানের অংশ হিসেবে এসব গাড়ি আটক করা হয়েছে। বিশেষ করে যারা প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত পার্কিং ব্যবহার করছেন, অথচ তাদের সে অধিকার নেই—তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
গাড়িচালকদের প্রতি আহ্বান জানিয়ে ট্রাফিক বিভাগ বলেছে, সবাই যেন ট্রাফিক আইনের নিয়ম মেনে চলে এবং প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত পার্কিং ব্যবহার না করেন। এতে প্রকৃত সুবিধাভোগীরা তাদের অধিকার নিশ্চিতভাবে পাবেন।
এক্স প্ল্যাটফর্মে টুইটটি দেখুন
