মক্কায় পৌঁছেছেন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার সব প্রতিযোগী
মক্কায় অনুষ্ঠিতব্য বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ৪৬তম আসরে সব প্রতিযোগী ও প্রতিযোগিনী পৌঁছেছেন বলে জানিয়েছে সৌদি ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়।
আজেল বাংলা58 মিনিট আগে · 1 মিনিট পড়া
মূল বিষয়
AIসৌদি ইসলামিক বিষয়ক, দাওয়াত ও নির্দেশনা মন্ত্রণালয় জানিয়েছে, বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতার ৪৬তম আসরে অংশ নিতে সব প্রতিযোগী ও প্রতিযোগিনী মক্কায় প্রতিযোগিতা স্থলে পৌঁছেছেন।
মন্ত্রণালয় তাদের 'এক্স' প্ল্যাটফর্মে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিযোগিতাটি পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পৃষ্ঠপোষকতায় এবং ইসলামিক বিষয়ক, দাওয়াত ও নির্দেশনা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রতিযোগিতার প্রাথমিক পর্ব মক্কায় এবং চূড়ান্ত পর্ব পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত হবে।
এক্স প্ল্যাটফর্মে টুইটটি দেখুন
