বাদশাহ আবদুলআজিজ কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের নাম অনুমোদন
৪৬তম বাদশাহ আবদুলআজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের পূর্ণাঙ্গ নাম ও দেশের নামসহ তালিকা প্রকাশ করেছে সৌদি ইসলামিক মন্ত্রণালয়।
মূল বিষয়
AIসৌদি আরবের ইসলামিক বিষয়ক, দাওয়াত ও নির্দেশনা মন্ত্রী এবং স্থানীয় ও আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার প্রধান তত্ত্বাবধায়ক শেখ ড. আবদুললতিফ বিন আবদুলআজিজ আল শেখ ৪৬তম বাদশাহ আবদুলআজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের নাম অনুমোদন করেছেন। মন্ত্রণালয়ের আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। পুরস্কারের মোট অর্থমূল্য ছিল ১ কোটি রিয়ালের বেশি।
ছেলেদের বিভাগে প্রথম শাখায়, যেখানে সম্পূর্ণ কুরআন মুখস্থ, সুন্দর তিলাওয়াত ও সাতটি কিরাতের শুদ্ধতা যাচাই করা হয়, সৌদি আরবের আবদুর রহমান বিন মোখতার বিন আহমদ মোহাম্মদ প্রথম স্থান ও ৫ লাখ সৌদি রিয়াল জিতেছেন। সিরিয়ার আবদুল করিম রজব আগা দ্বিতীয় (৪.৫ লাখ সৌদি রিয়াল), কিরগিজস্তানের কাসিয়েভ রসুল তালান্ত বিকোভিচ তৃতীয় (৪ লাখ সৌদি রিয়াল), সৌদি আরবের আবদুল্লাহ বিন আহমদ বিন আবদুররজাক আল-মুতাওয়াই চতুর্থ (৩.৫ লাখ সৌদি রিয়াল) এবং ক্যামেরুনের ওমর ফারুক পঞ্চম (৩.২৫ লাখ সৌদি রিয়াল) স্থান অর্জন করেন।
দ্বিতীয় শাখায়, যেখানে সম্পূর্ণ কুরআন মুখস্থ, সুন্দর তিলাওয়াত ও পুরো কুরআনের শব্দার্থ ব্যাখ্যা, সৌদি আরবের ওমর বিন আবদুল্লাহ বিন হামাদ আস-সুবাইহ প্রথম (৩ লাখ সৌদি রিয়াল), আলজেরিয়ার ফাতাল জাকারিয়া দ্বিতীয় (২.৭৫ লাখ সৌদি রিয়াল), বাহরাইনের বদর সাঈদ হামেদ ইউসুফ মিশআল তৃতীয় (২.৫ লাখ সৌদি রিয়াল), সৌদি আরবের আহমদ বিন হামেদ বিন রাশেদ আস-সহলি চতুর্থ (২.৩৫ লাখ সৌদি রিয়াল) এবং নাইজেরিয়ার মোহাম্মদ মারাফা আবদুল্লাহ পঞ্চম (২.২ লাখ সৌদি রিয়াল) স্থান পান।
তৃতীয় শাখায়, সম্পূর্ণ কুরআন মুখস্থ ও সুন্দর তিলাওয়াত, লিবিয়ার নাজি আতিয়া নাজি বিন সুলাইমান প্রথম (২ লাখ সৌদি রিয়াল), তিউনিসের মোহাম্মদ আল-হাদি আল-ঘারবি দ্বিতীয় (১.৯ লাখ সৌদি রিয়াল), বাংলাদেশের শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান তৃতীয় (১.৮ লাখ সৌদি রিয়াল), যুক্তরাজ্যের উবাইদ হোসেন চতুর্থ (১.৭ লাখ সৌদি রিয়াল) এবং ইন্দোনেশিয়ার মোহাম্মদ হাসবি আস-সিদ্দিক পঞ্চম (১.৬ লাখ সৌদি রিয়াল) স্থান লাভ করেন।
চতুর্থ শাখায়, পরপর ১৫ পারা মুখস্থ, বাংলাদেশের মোহাম্মদ জাকারিয়া প্রথম (১.৫ লাখ সৌদি রিয়াল), লিবিয়ার হুমাম মুস্তাফা আল-উবাইদ জুরাইকান দ্বিতীয় (১.৪ লাখ সৌদি রিয়াল), কিরগিজস্তানের মিরবেকভ মুসা তৃতীয় (১.৩ লাখ সৌদি রিয়াল), সিরিয়ার আবদুলহাদি আবদুলহালিম শেখ দিয়্যাহ চতুর্থ (১.২ লাখ সৌদি রিয়াল) এবং মিয়ানমারের শাইন হেটিট পঞ্চম (১.১ লাখ সৌদি রিয়াল) স্থান পেয়েছেন।
পঞ্চম শাখায়, পরপর ৫ পারা মুখস্থ, মিয়ানমারের থুরিয়া নাউং প্রথম (৬৫ হাজার সৌদি রিয়াল), থাইল্যান্ডের শাকির সাইখ ফাসুব দ্বিতীয় (৬০ হাজার সৌদি রিয়াল), শ্রীলঙ্কার মোহাম্মদ ইমদাদ ইয়াস মোহাম্মদ তৃতীয় (৫৫ হাজার সৌদি রিয়াল), মাদাগাস্কারের নাসের শানি খান চতুর্থ (৫০ হাজার সৌদি রিয়াল) এবং ব্রাজিলের বারা আল-জাইম পঞ্চম (৪৫ হাজার সৌদি রিয়াল) স্থান অর্জন করেন।
মেয়েদের বিভাগে প্রথম শাখায়, সম্পূর্ণ কুরআন মুখস্থ, সুন্দর তিলাওয়াত ও সাতটি কিরাত, আলজেরিয়ার জুমানা শারাইতিয়া প্রথম (৫ লাখ সৌদি রিয়াল), সৌদি আরবের রাগাদ বিনতে হুসাইন বিন আলী আল-ফারহান দ্বিতীয় (৪.৫ লাখ সৌদি রিয়াল), সৌদি আরবের হিবা বিনতে মাজেদ বিন রশদি আস-সাফাদি তৃতীয় (৪ লাখ সৌদি রিয়াল), মিশরের ইমান জামাল ফারুক হাসান চতুর্থ (৩.৫ লাখ সৌদি রিয়াল) এবং সিরিয়ার সাবিহা বারঘুথ পঞ্চম (৩.২৫ লাখ সৌদি রিয়াল) স্থান পান।
দ্বিতীয় শাখায়, সম্পূর্ণ কুরআন মুখস্থ, সুন্দর তিলাওয়াত ও শব্দার্থ ব্যাখ্যা, নাইজেরিয়ার মরিয়ম তন আজমি ইব্রাহিম প্রথম (৩ লাখ সৌদি রিয়াল), বাহরাইনের আমাতুর রহমান বদি মুতাহার কুলাইব দ্বিতীয় (২.৭৫ লাখ সৌদি রিয়াল), সৌদি আরবের আমানি বিনতে শায়া বিন আওয়াদ আল-হাসিকি আল-হারথি তৃতীয় (২.৫ লাখ সৌদি রিয়াল), সৌদি আরবের জয়নাব বিনতে ইব্রাহিম বিন আবদুসসালাম ইদরিস চতুর্থ (২.৩৫ লাখ সৌদি রিয়াল) এবং সৌদি আরবের শুমুখ বিনতে ফায়েজ বিন হামদান আজ-জানবাকি পঞ্চম (২.২ লাখ সৌদি রিয়াল) স্থান অর্জন করেন।
তৃতীয় শাখায়, সম্পূর্ণ কুরআন মুখস্থ ও সুন্দর তিলাওয়াত, আলজেরিয়ার সাফা ইমান বিন ইয়াহিয়া প্রথম (২ লাখ সৌদি রিয়াল), ঘানার জয়নাব আবদুর রহমান দ্বিতীয় (১.৯ লাখ সৌদি রিয়াল), বাংলাদেশের মাসফেরা বিনতে মাহমুদ তৃতীয় (১.৮ লাখ সৌদি রিয়াল), মালদ্বীপের ফাতিমা শায়া জাহের চতুর্থ (১.৭ লাখ সৌদি রিয়াল) এবং কেনিয়ার ফাতিহা হাসান রশিদ পঞ্চম (১.৬ লাখ সৌদি রিয়াল) স্থান পেয়েছেন।
চতুর্থ শাখায়, পরপর ১৫ পারা মুখস্থ, মিয়ানমারের থিন জি মুন প্রথম (১.৫ লাখ সৌদি রিয়াল), ফিলিস্তিনের রুবা শাহের ইউসুফ ইউনুস দ্বিতীয় (১.৪ লাখ সৌদি রিয়াল), বাংলাদেশের রাবিতা বিনতে রমজান তৃতীয় (১.৩ লাখ সৌদি রিয়াল), ওমানের মাইসম বিনতে আহমদ বিন মোহাম্মদ বিন সারহান আল-হাবসিয়া চতুর্থ (১.২ লাখ সৌদি রিয়াল) এবং ইন্দোনেশিয়ার ফাহিমা নাজাহা আশ-শারিফা পঞ্চম (১.১ লাখ সৌদি রিয়াল) স্থান অর্জন করেন।
পঞ্চম শাখায়, পরপর ৫ পারা মুখস্থ, মাদাগাস্কারের ফারিদা রাজানাজাকা প্রথম (৬৫ হাজার সৌদি রিয়াল), বারবাডোসের মারিয়া মামাদা দ্বিতীয় (৬০ হাজার সৌদি রিয়াল), মধ্য আফ্রিকার কেলতুমা কাবারো তৃতীয় (৫৫ হাজার সৌদি রিয়াল), মরিশাসের হিবা বিনতে জুফার হানসা চতুর্থ (৫০ হাজার সৌদি রিয়াল) এবং বসনিয়া ও হার্জেগোভিনার লেইলা বাতুরিচ পঞ্চম (৪৫ হাজার সৌদি রিয়াল) স্থান লাভ করেন।
