মক্কায় মাটি উত্তোলনে জড়িত ৭ বিদেশি আটক
মক্কা অঞ্চলে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে পাকিস্তান, আফগানিস্তান, মিশর ও ইয়েমেনের ৭ বাসিন্দাকে আটক করেছে সৌদি পরিবেশ নিরাপত্তা বাহিনী।
আজেল বাংলা15 মিনিট আগে · 1 মিনিট পড়া
মূল বিষয়
AIমক্কা অঞ্চলে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে পাকিস্তান, আফগানিস্তান, মিশর ও ইয়েমেনের ৭ বাসিন্দাকে আটক করেছে সৌদি পরিবেশ নিরাপত্তা বাহিনী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাহিনী জানিয়েছে, ঘটনাস্থল থেকে মাটি কাটার ও পরিবহনের কাজে ব্যবহৃত ৯টি যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। পরিবেশ বা বন্যপ্রাণী সংক্রান্ত কোনো অপরাধ দেখলে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চলে ৯৯৯ ও ৯৯৬ নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে। সব অভিযোগ গোপন রাখা হবে এবং অভিযোগকারীর কোনো দায় থাকবে না।
