মূল বিষয়বস্তুতে যান
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ · রিয়াদ
العربيةEnglishনিউজলেটারযোগাযোগ
সৌদি আরব

আবশিরে অনলাইনে প্রবাসীর পরিচয়পত্রের ছবি হালনাগাদ করার নিয়ম

সৌদি পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, আবশির প্ল্যাটফর্মে সহজেই প্রবাসীদের পরিচয়পত্রের ছবি অনলাইনে হালনাগাদ করা যাবে।

আজেল বাংলা1 ঘণ্টা আগে · 1 মিনিট পড়া
আবশির প্ল্যাটফর্মের লগইন পেজের স্ক্রিনশট

মূল বিষয়

AI

সৌদি পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, প্রবাসীদের পরিচয়পত্রের ছবি কীভাবে হালনাগাদ করা যায়। তারা বলেছে, আবশির প্ল্যাটফর্মের মাধ্যমে এই সেবা খুব সহজেই অনলাইনে সম্পন্ন করা সম্ভব।

আবশিরের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানানো হয়েছে, আবশির অ্যাপে নতুন ছবি সংযুক্ত করে অথবা ওয়েবসাইটে লগইন করে, ‘আমার সেবা’ বিভাগে গিয়ে ‘প্রবাসীর ছবি হালনাগাদ’ অপশন থেকে সেবাটি নেওয়া যাবে।

ছবি গ্রহণের শর্ত হিসেবে আবশির জানিয়েছে, ছবির আলো ও মাপ নির্ধারিত হতে হবে, পুরুষদের ক্ষেত্রে মাথা খোলা থাকতে হবে এবং মুখে বা পেছনের ব্যাকগ্রাউন্ডে কোনো অতিরিক্ত কিছু থাকা যাবে না; ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ সাদা হতে হবে।

মন্তব্য (0)