সৌদি আরবে এক সপ্তাহে ১০৭৫টি নিষিদ্ধ পণ্যের চালান জব্দ
সৌদি আরবের স্থল, নৌ ও বিমানবন্দরের শুল্ক কর্তৃপক্ষ গত এক সপ্তাহে ১০৭৫টি নিষিদ্ধ পণ্যের চালান জব্দ করেছে বলে জানিয়েছে জাকাত, ট্যাক্স ও শুল্ক কর্তৃপক্ষ (জাতকা)।
মূল বিষয়
AIসৌদি আরবের স্থল, নৌ ও বিমানবন্দরের শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক সপ্তাহে ১০৭৫টি নিষিদ্ধ পণ্যের চালান জব্দ করা হয়েছে। জাতকা (জাকাত, ট্যাক্স ও শুল্ক কর্তৃপক্ষ) জানিয়েছে, নিরাপত্তা জোরদার ও সমাজকে বিভিন্ন ধরনের নিষিদ্ধ দ্রব্য থেকে সুরক্ষা দিতে তাদের এই প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
জব্দ করা পণ্যের মধ্যে ছিল ৭১ ধরনের মাদকদ্রব্য, যেমন গাঁজা, কোকেন, হেরোইন, আইস, কেপ্টাগন ট্যাবলেটসহ অন্যান্য মাদক। এছাড়া ৩৯০ ধরনের নিষিদ্ধ দ্রব্যও জব্দ করা হয়েছে।
শুল্ক চৌকিগুলোতে ২,২৩৪টি তামাক ও তামাকজাত পণ্য, ৩৯ ধরনের নগদ অর্থ এবং ২ ধরনের অস্ত্র ও অস্ত্রের সরঞ্জামও আটক করা হয়েছে।
জাতকা জানিয়েছে, তারা সৌদি আরবে আমদানি ও রপ্তানির ওপর কড়া নজরদারি অব্যাহত রাখবে, যাতে সমাজের নিরাপত্তা নিশ্চিত করা যায়। এ জন্য সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় ও সহযোগিতা চলছে।
একই সঙ্গে জাতকা সবাইকে অনুরোধ করেছে, সমাজ ও জাতীয় অর্থনীতিকে সুরক্ষিত রাখতে চোরাচালান প্রতিরোধে সহযোগিতা করতে। এ জন্য নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ জানাতে ১৯১০ নম্বরে, [email protected] ইমেইলে বা আন্তর্জাতিক নম্বর 009661910-এ যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। এসব চ্যানেলে গোপনীয়তার সঙ্গে চোরাচালান ও শুল্ক আইন লঙ্ঘনের অভিযোগ গ্রহণ করা হয় এবং তথ্য সঠিক হলে অভিযোগকারিকে আর্থিক পুরস্কার দেওয়া হয়।
