আল-আকসা মসজিদে ইসরায়েলি কর্মকর্তার প্রবেশে সৌদি আরবের নিন্দা
ইসরায়েলি কর্মকর্তা ও বসতি স্থাপনকারীদের আল-আকসা মসজিদে প্রবেশের ঘটনায় সৌদি আরব তীব্র নিন্দা জানিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করেছে।
মূল বিষয়
AI
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনীর এক কর্মকর্তা ও উগ্র বসতি স্থাপনকারীদের আল-আকসা মসজিদের চত্বরে প্রবেশের ঘটনায় সৌদি আরব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, দখলদার বাহিনীর নিরাপত্তা বাহিনীর সহায়তায় এই ঘটনা ঘটেছে, যা স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং বিশ্বের মুসলমানদের উসকানি।
বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরব দখলদার ইসরায়েলি কর্মকর্তাদের অবৈধ ও উসকানিমূলক কর্মকাণ্ড, সহিংসতা এবং ফিলিস্তিনি ও পবিত্র ভূমির ওপর হামলার কঠোর বিরোধিতা পুনর্ব্যক্ত করছে।
মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে এসব আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন বন্ধে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে।
