কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণে নারীদের অগ্রগতিতে শীর্ষে সৌদি আরব
মাইক্রোসফটের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে নারীদের প্রশিক্ষণে সৌদি আরব ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মধ্যে শীর্ষে রয়েছে।
মূল বিষয়
AIমাইক্রোসফটের ডিজিটাল রূপান্তর বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জয়নাব আল-আমিন জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে নারীদের প্রশিক্ষণে সৌদি আরব ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে।
তিনি সৌদি টেলিভিশন চ্যানেল 'আল-ইখবারিয়া'কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এখন পর্যন্ত ১৬ হাজার নারীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে, যাদের মধ্যে ৫ হাজার নারী সার্টিফিকেট পেয়েছেন। এছাড়া ২১ জন নারী কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে ডিপ্লোমা সম্পন্নের জন্য বৃত্তি পেয়েছেন।
তিনি আরও জানান, এই প্রশিক্ষণ কর্মসূচি অনলাইনে বিষয়বস্তুর অধ্যয়ন দিয়ে শুরু হয় এবং শেষ হয় একটি প্রকল্প ডিজাইন ও প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে।
মাইক্রোসফটের এই কর্মকর্তা বলেন, সৌদি আরবে এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণের হার অত্যন্ত বেশি।
এক্স প্ল্যাটফর্মে টুইটটি দেখুন
