বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত: সতর্ক থাকার আহ্বান
সৌদি আরবে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকায় নিরাপদে থাকার এবং ঝুঁকিপূর্ণ স্থান এড়ানোর আহ্বান জানিয়েছে বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।
মূল বিষয়
AIসৌদি আরবে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকায় বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সবাইকে সতর্ক ও সাবধান থাকার আহ্বান জানিয়েছে। নিরাপদ স্থানে অবস্থান, স্রোতধারা ও উপত্যকা এড়িয়ে চলা এবং সেখানে সাঁতার না কাটার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে। এই সতর্কতা আগামী সোমবার পর্যন্ত কার্যকর থাকবে।
জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, এতে স্রোতধারা সৃষ্টি, শিলাবৃষ্টি এবং ধুলিঝড়সহ প্রবল বাতাস বইতে পারে। এ সতর্কতা মক্কা নগরী, কাবা, জামুম, বাহরা, তাইফ, মাইসান, আজম ও আল-আরদিয়াত এলাকায় প্রযোজ্য। জেদ্দা, খুলাইস, রাবেগ, লাইথ, কানফুদা, রানিয়া, তুরবা, খুরমা ও মুইয়েহ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
এছাড়া, জাজান, আসির, আল-বাাহা, মদিনা, হাইল ও কাসিম অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, এতে স্রোতধারা, শিলাবৃষ্টি এবং ধুলিঝড়সহ প্রবল বাতাস বইতে পারে। পূর্বাঞ্চল, তাবুক, জউফ ও উত্তর সীমান্ত এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
