আভা ও খামিস মুশাইতে আগাম সতর্কবার্তা জারি
আভা ও খামিস মুশাইত শহরে সম্ভাব্য ঝুঁকি নিয়ে আগাম সতর্কবার্তা জারি করেছে সৌদি সিভিল ডিফেন্স। বাসিন্দাদের নিরাপদে থাকতে ও নির্দেশনা মানতে বলা হয়েছে।
মূল বিষয়
AIআভা ও খামিস মুশাইত শহরে সম্ভাব্য ঝুঁকি নিয়ে আগাম সতর্কবার্তা জারি করেছে সৌদি সিভিল ডিফেন্স। জাতীয় আগাম সতর্কবার্তা প্ল্যাটফর্মের মাধ্যমে বাসিন্দাদের সতর্ক থাকতে ও সরকারি নির্দেশনা মানতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে শান্ত থাকার পাশাপাশি নির্দেশনা মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে। ঝুঁকি কেটে না যাওয়া পর্যন্ত বাড়ি বা ভবন ছেড়ে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপদ স্থানে, জানালা থেকে দূরে, ভবনের ভেতরের কক্ষে অবস্থান করতে বলা হয়েছে।
সিভিল ডিফেন্স জানিয়েছে, খোলা জায়গা, কাঁচ ও জানালা থেকে দূরে থাকতে হবে। বারান্দা বা ছাদে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাইরে থাকলে দ্রুত নিকটস্থ ভবনে আশ্রয় নিতে বা শক্ত কোনো দেয়ালের আড়ালে থাকতে বলা হয়েছে।
নির্দেশনায় জনসমাগম ও ছবি তোলা থেকে বিরত থাকতে, ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলতে এবং গাড়ি চালানোর সময় সতর্কবার্তা পেলে সেতু ও উঁচু ভবন থেকে দূরে গাড়ি থামাতে বলা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে জরুরি প্রয়োজনে 911 নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চলে 998 নম্বরে যোগাযোগ করতে হবে। সব সময় সরকারি চ্যানেলের নির্দেশনা মানতে বলা হয়েছে।
