মদিনার আজওয়া খেজুরে সৌদি নারীদের নতুন খাবার উদ্ভাবন
সৌদি নারীরা মদিনার খেজুর মৌসুমে আজওয়া খেজুর দিয়ে ঐতিহ্যবাহী খাবার তৈরি করছেন, যা ভিশন 2030-এর অংশ হিসেবে নারীর অগ্রগতির প্রতিফলন।
মূল বিষয়
AIসৌদি নারী সমাজ সব ক্ষেত্রেই তাদের ভূমিকা অব্যাহত রেখেছে, যা দেশের ভিশন 2030-এর লক্ষ্য ও বার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এই ধারাবাহিকতায়, একদল সৌদি নারী রাঁধুনি মদিনার আজওয়া খেজুর দিয়ে নানা ধরনের ঐতিহ্যবাহী খাবার তৈরি করেছেন, যা মদিনার খেজুর মৌসুমে পরিবেশন করা হয়েছে।
একজন রাঁধুনি আল-আরাবিয়া টিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমি সবসময় খেজুর উৎসবে অংশ নিতে পেরে আনন্দিত। এবার সহকর্মীদের নিয়ে জাতীয় খেজুর কেন্দ্রের প্রতিনিধিত্ব করছি এবং নতুন রেসিপি উপস্থাপন করছি।’
উল্লেখ্য, খেজুর মৌসুম কৃষি খাতের উন্নয়ন, জাতীয় পণ্যের মূল্য সংযোজন, সৌদি খেজুরের প্রতিযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে রপ্তানি বাড়ানোর লক্ষ্যে আয়োজিত হয়। এতে সৌদি আরবের অন্যতম বৃহৎ খেজুর উৎপাদক ও রপ্তানিকারক দেশ হিসেবে অবস্থান আরও সুদৃঢ় হয়।
মদিনার খেজুর মৌসুমটি খেজুর বিপণনের জন্য গুরুত্বপূর্ণ একটি উপলক্ষ। এটি কৃষক, বিনিয়োগকারী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর পাশাপাশি দেশি-বিদেশি দর্শনার্থীদের জন্য অর্থনৈতিক, উন্নয়নমূলক ও সাংস্কৃতিক এক মিলনমেলা। এখানে প্রদর্শনী, কর্মশালা, আলোচনা ও নানা ইন্টারঅ্যাকটিভ কার্যক্রমের মাধ্যমে মদিনাকে খেজুর ও খেজুরজাত পণ্যের অন্যতম কেন্দ্র হিসেবে তুলে ধরা হয়।
এক্স-এ টুইটটি দেখুন
