সৌদি আরবে এক সপ্তাহে ১০,৭৮৩ অবৈধ অভিবাসী আটক
১২ থেকে ১৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত সৌদি আরবজুড়ে অভিযানে ১০,৭৮৩ জনকে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইনের লঙ্ঘনের দায়ে আটক করা হয়েছে।
মূল বিষয়
AI১২ থেকে ১৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত সৌদি আরবের সব অঞ্চলে পরিচালিত যৌথ অভিযানে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১০,৭৮৩ জনকে আটক করা হয়েছে।
আবাসন আইনের ৫,৭১৮ জন, সীমান্ত নিরাপত্তা আইনের ২,৭৯৭ জন এবং শ্রম আইনের ২,২৬৮ জন লঙ্ঘনকারীকে আটক করা হয়েছে।
এ সময় ১,৩৭৩ জনকে সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় এবং ২৮ জনকে দেশ ছাড়ার চেষ্টা করার সময় আটক করা হয়েছে।
অভিযানে আরও ১৪ জনকে আটক করা হয়েছে, যারা অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয়, কর্মসংস্থান বা গোপন রাখার সঙ্গে জড়িত ছিলেন।
বর্তমানে ৪০,৯৪১ জন অবৈধ অভিবাসীকে আইনগত প্রক্রিয়ার আওতায় রাখা হয়েছে, যাদের মধ্যে ৩৮,৭৩০ জন পুরুষ এবং ২,২১১ জন নারী।

২৩,২৫০ জনকে তাদের নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য, ১০,৮১৪ জনকে দেশে ফেরার বুকিং সম্পন্ন করতে পাঠানো হয়েছে এবং ১১,৯১৫ জনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের প্রবেশ, পরিবহন, আশ্রয় বা সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। এ ছাড়া ব্যবহৃত যানবাহন ও বাসস্থান জব্দ এবং অপরাধীর নাম প্রকাশ করা হবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ ধরনের অপরাধকে বড় অপরাধ হিসেবে গণ্য করা হয়, যা গ্রেপ্তারযোগ্য এবং মর্যাদা ও বিশ্বস্ততার পরিপন্থী। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ ও ৯৯৬ নম্বরে অনিয়মের তথ্য জানানোর আহ্বান জানানো হয়েছে।
