হারামাইন কর্তৃপক্ষের উদ্যোগে মক্কা ও মদিনার মাদ্রাসায় আধুনিক শিক্ষা
হারামাইন বিষয়ক কর্তৃপক্ষ মক্কা ও মদিনার মাদ্রাসায় পাঠ্যক্রম ও প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে ধর্মীয় শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিচ্ছে।
মূল বিষয়
AIমক্কা শরিফের মাদ্রাসা ও মদিনার মসজিদে নববির শাখা বিশেষজ্ঞ শিক্ষকদের মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য ধর্মীয় ও সাধারণ জ্ঞান শিক্ষা দিচ্ছে, যা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পরিচালিত হয়। ১৪২৩ হিজরিতে চালু হওয়া উচ্চ বিভাগে ধর্মীয় ও ভাষাগত বিষয়ে বিশেষায়িত শিক্ষা দেওয়া হয়।
এই মাদ্রাসা হারামাইন শরিফাইনের অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠ, যেখানে মধ্যপন্থা ও ভারসাম্যের নীতিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এখানে ছাত্রছাত্রীদের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি মূল্যবোধ গড়ে তোলা হয়, যাতে তারা সচেতন ও জ্ঞানভিত্তিক প্রজন্ম হিসেবে গড়ে উঠতে পারে।
মাদ্রাসার যাত্রা শুরু হয় ১৩৮৫ হিজরিতে, বাদশাহ ফয়সাল বিন আবদুল আজিজের নির্দেশে। তখন থেকেই শিক্ষা পদ্ধতি ও উপকরণে ধারাবাহিক উন্নতি হয়েছে। বর্তমানে এখানে ডিজিটাল প্ল্যাটফর্ম, ভার্চুয়াল ক্লাসরুম ও ই-লার্নিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
শিক্ষকরা এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পাঠদান, হোমওয়ার্ক ও পরীক্ষা নিতে পারেন এবং শিক্ষার্থীদের অগ্রগতি ও মূল্যায়ন সহজেই করতে পারেন। এতে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে যোগাযোগ বাড়ে এবং আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়।
হারামাইন বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ মক্কা ও মদিনার মসজিদে শিক্ষা কার্যক্রমকে সমর্থন ও শিক্ষকদের ভূমিকা জোরদার করতে কাজ করছে, যাতে নতুন প্রজন্মের জ্ঞান সমৃদ্ধি ও ধর্মীয় শিক্ষার প্রসার ঘটে।
