মদিনার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে শরিয়াহ স্নাতক ভর্তি শুরু
মদিনার ইসলামিক বিশ্ববিদ্যালয় অনলাইনে শরিয়াহ স্নাতক প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু করেছে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বৃত্তির সুযোগ থাকছে।
মূল বিষয়
AIমদিনার ইসলামিক বিশ্ববিদ্যালয় অনলাইনে শরিয়াহ স্নাতক প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু করেছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বৃত্তির সুযোগ থাকছে, যারা ভর্তি শর্ত পূরণ করবেন। এই সুযোগ ১৪৪৮ হিজরি শিক্ষাবর্ষের জন্য, বাদশাহ আবদুল্লাহ বিন আবদুলআজিজ ওয়াকফের সহযোগিতায় দেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয় তাদের "এক্স" প্ল্যাটফর্মে এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রোগ্রামের লক্ষ্য হলো অনুমোদিত পাঠ্যক্রম অনুযায়ী অনলাইনে ইসলামী শরিয়াহ পড়ার সুযোগ করে দেওয়া। এতে সর্বাধুনিক ই-লার্নিং প্রযুক্তি ব্যবহার করা হবে, যাতে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা শরিয়ত জ্ঞান অর্জন করতে পারেন।
বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, প্রোগ্রামটি সফলভাবে শেষ করলে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত স্নাতক ডিগ্রি দেওয়া হবে। এজন্য নির্ধারিত পড়াশোনা ও সরাসরি চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বিশ্বের যেকোনো স্থান থেকে অনলাইনে পড়ার সুযোগ থাকবে এবং বাদশাহ আবদুল্লাহ বিন আবদুলআজিজ ওয়াকফের পক্ষ থেকে বিনামূল্যে বৃত্তি দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, আবেদন গ্রহণ চলবে ৮ আগস্ট ২০২৬ পর্যন্ত। আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
এক্স প্ল্যাটফর্মে টুইটটি দেখুন
