মূল বিষয়বস্তুতে যান
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ · রিয়াদ
العربيةEnglishনিউজলেটারযোগাযোগ
সৌদি আরব

বৃষ্টির সময় ৬টি সতর্কতা জারি করল সৌদি সিভিল ডিফেন্স

বৃষ্টিপাতের সময় নিরাপত্তা নিশ্চিতে ৬টি নির্দেশনা মানার আহ্বান জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স।

আজেল বাংলা52 মিনিট আগে · 1 মিনিট পড়া
বৃষ্টির মধ্যে সৌদি সিভিল ডিফেন্সের সতর্কবার্তা

মূল বিষয়

AI

বৃষ্টিপাতের সময় ৬টি নির্দেশনা মানার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সিভিল ডিফেন্স।

এক্স প্ল্যাটফর্মে দেওয়া বার্তায় সংস্থাটি জানিয়েছে, এসব নির্দেশনার মধ্যে রয়েছে—চাকার টায়ার ও ব্রেক ঠিক আছে কি না তা নিশ্চিত করা, নিয়মিত ওয়াইপার ব্যবহার করা এবং গাড়ির মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখা।

এ ছাড়া, পানি জমে থাকা স্থান ও স্রোতের ধারার কাছ থেকে দূরে থাকতে, গাড়ির গতি কমাতে এবং গাড়ির লাইট চালু রাখতে পরামর্শ দিয়েছে সিভিল ডিফেন্স।

মন্তব্য (0)