আসিরের তিহামা সমতলে ভুট্টার শীষে সবুজের ছোঁয়া
আসিরের তিহামা সমতলে এখন ভুট্টার শীষে সবুজে ঢেকে গেছে, শস্য কাটার মৌসুমের প্রস্তুতি চলছে অনুকূল আবহাওয়া ও মৌসুমি বৃষ্টির সহায়তায়।
মূল বিষয়
AIআসির অঞ্চলের তিহামার সমতল ও উপত্যকাগুলোতে এ সময় চলছে কৃষিকাজের চূড়ান্ত ব্যস্ততা। বিস্তীর্ণ মাঠজুড়ে ভুট্টার শীষে সবুজের সমারোহ, ধাপে ধাপে বেড়ে উঠছে ফসল, সামনে আসছে 'খাদির' মৌসুম ও তারপরই শস্য কাটার সময়।
তিহামা আসিরে ভুট্টা চাষের সাফল্যের পেছনে রয়েছে সহনীয় তাপমাত্রা ও 'ওয়াসেম' মৌসুমের বৃষ্টিপাত, যা মাটির আর্দ্রতা বাড়িয়ে দেয়।
সারাত পর্বতমালা থেকে নেমে আসা পাহাড়ি ঢল জমিতে পলি জমিয়ে মাটিকে করে তোলে উর্বর, এসব পলি স্থানীয়ভাবে পরিচিত 'মাকাকেম' নামে মাটির বাঁধে ধরে রাখা হয়।
তিহামা আসিরের কৃষক ও পরিবারগুলো অধীর আগ্রহে অপেক্ষা করছে 'খাদির' মৌসুমের জন্য, যা তাদের জন্য এক বিশেষ উৎসব। এ সময় ফসলের শীষ কাটা হয় এবং তা দিয়ে তৈরি হয় ঐতিহ্যবাহী নানা খাবার, যা কৃষি ও খাদ্যসংস্কৃতির ঐতিহ্য ধরে রাখে।
এই ফসল কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহায়ক। বাজারে বিক্রি হয় টাটকা ও পাকা ভুট্টা, আর গাছের কাণ্ড ও পাতা ব্যবহৃত হয় উচ্চমূল্যের পশুখাদ্য হিসেবে, যা অঞ্চলটির প্রাণিসম্পদ খাত ও খাদ্য নিরাপত্তা এবং টেকসই গ্রামীণ উন্নয়নে ভূমিকা রাখে।
