মদিনায় ব্যবসা ও আবাসিক খাতে নতুন বিনিয়োগের সুযোগ
মদিনা নগর কর্তৃপক্ষ ব্যবসা ও আবাসিক খাতে নতুন বিনিয়োগের সুযোগ দিয়েছে, যার মধ্যে রয়েছে বহুমুখী বাণিজ্যিক ভবন ও শ্রমিকদের আবাসন প্রকল্প।
মূল বিষয়
AIব্যবসা পরিবেশ উন্নয়ন, অর্থনৈতিক ও শিল্প কার্যক্রমে সহায়ক সেবা নিশ্চিত এবং বিনিয়োগের সুযোগ বৈচিত্র্যে মদিনা নগর কর্তৃপক্ষ নতুন বিনিয়োগের সুযোগ দিয়েছে। সৌদি শহরগুলোর বিনিয়োগ পোর্টাল "ফুরসা"-র মাধ্যমে এসব সুযোগে রয়েছে বহুমুখী বাণিজ্যিক ভবন এবং শ্রমিকদের জন্য আবাসিক কমপ্লেক্স নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ।
প্রথম প্রকল্পটি হচ্ছে, জিমা উম খালিদ এলাকায় প্রিন্স নাইফ বিন আবদুলআজিজ সড়কে ৩,২৬৩.৯৮ বর্গমিটার জায়গায় বহুমুখী বাণিজ্যিক ভবন নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ। বিনিয়োগ চুক্তির মেয়াদ ২৫ বছর এবং সর্বোচ্চ ২৪ মাসের ছাড়পত্র থাকবে।
এ স্থানের বিশেষত্ব হলো, এটি প্রধান সড়ক নেটওয়ার্কে সহজে পৌঁছানো যায় এবং এখানে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করা যাবে, যা ব্যবসা, প্রশাসনিক অফিস ও চিকিৎসা ক্লিনিকের জন্য উপযোগী।
আরেকটি প্রকল্পে রয়েছে, সিলাহুজ এলাকায় জাবের বিন আবদুল্লাহ বিন রিয়াব আনসারী (রা.) সড়কে ১,১০,০০১.০৯ বর্গমিটার জায়গায় শ্রমিকদের জন্য আবাসন নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ। এই বিনিয়োগ চুক্তির মেয়াদ ১০ বছর এবং সর্বোচ্চ ১২ মাসের ছাড়পত্র থাকবে।
এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে, কারখানা ও অপারেশনাল স্থাপনার নিকটবর্তী শ্রমিকদের জন্য নিরাপদ ও সংগঠিত আবাসন সুবিধা নিশ্চিত করা, যাতে তাদের আবাসন পরিবেশ উন্নত হয়, কর্মস্থলে যাতায়াত সহজ হয় এবং কোম্পানি, কারখানা ও গুদামের কার্যকারিতা বাড়ে।
এসব বিনিয়োগের সুযোগ মদিনার বিনিয়োগ পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলতে এবং বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে নেওয়া হয়েছে, যা অর্থনৈতিক উন্নয়ন ও নগরীর সেবার মানোন্নয়নে সহায়ক হবে।
