পূর্ব-পশ্চিম পাইপলাইন না থাকলে তেলের দাম ২০০ ডলার ছাড়াত
লন্ডন কলেজ অব এনার্জি ইকোনমিক্সের প্রধান ড. ইউসুফ আল-শামরি বলেছেন, সরবরাহ নিরাপত্তা এখন তেলবাজারের অন্যতম প্রধান বিষয়।
মূল বিষয়
AIলন্ডন কলেজ অব এনার্জি ইকোনমিক্সের প্রধান ড. ইউসুফ আল-শামরি বলেছেন, সরবরাহ নিরাপত্তা এখন তেলবাজারের অন্যতম প্রধান বিষয়।
একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বর্তমানে বাজারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরবরাহ নিরাপত্তা। পূর্ব–পশ্চিম পাইপলাইন না থাকলে প্রতি ব্যারেল তেলের দাম ২০০ ডলারেরও বেশি হতে পারত।
লন্ডন কলেজের এই প্রধান আরও জানান, বর্তমানে ডিজেল সংকট যুক্তরাষ্ট্র ও ইউরোপে মুদ্রাস্ফীতির ওপর প্রভাব ফেলছে। তিনি বলেন, জ্বালানি, ডিজেল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের বাজার পরিস্থিতিও এতে প্রভাবিত হয়েছে।
তিনি আরও জানান, পূর্ব–পশ্চিম পাইপলাইনের মাধ্যমে দৈনিক ৫.৮ মিলিয়ন ব্যারেল তেল পরিবহন আবার শুরু হয়েছে। এটি বিকল্প অবকাঠামোর গুরুত্বকে আবারও সামনে এনেছে, যা সৌদি আরবকে হরমুজ প্রণালীতে ট্যাংকার চলাচলে বিঘ্নের প্রভাব কমাতে সহায়তা করেছে।
X প্ল্যাটফর্মে টুইটটি দেখুন
