হুথি হামলার নিন্দা জানাল মুসলিম বিশ্ব লীগ
সৌদি আরবে হুথি মিলিশিয়ার ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্ব লীগ।
মূল বিষয়
AIসৌদি আরবে হুথি সন্ত্রাসী মিলিশিয়ার ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্ব লীগ। সংগঠনটি জানায়, খামিস মুশাইত, আবহা ও জাযান শহরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
এক বিবৃতিতে মুসলিম বিশ্ব লীগের মহাসচিব ও মুসলিম স্কলার্স বোর্ডের সভাপতি শাইখ ড. মোহাম্মদ বিন আব্দুল করিম আল ঈসা এসব হামলার নিন্দা জানান। তিনি বলেন, এই অপরাধমূলক হামলাগুলো ধর্মীয় মূল্যবোধ, আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘন করে এবং ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষ ও স্থাপনা লক্ষ্যবস্তু করার মাধ্যমে হুথি মিলিশিয়ার অপরাধপ্রবণ আচরণ স্পষ্ট হয়েছে।
তিনি মুসলিম বিশ্ব লীগের আওতাধীন সংগঠন, পরিষদ ও বৈশ্বিক পরিষদ এবং এর সদস্য মুসলিম জনগণের পক্ষ থেকে সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা, সম্পদ ও নাগরিক-বাসিন্দাদের সুরক্ষায় যেকোনো পদক্ষেপে মুসলিম বিশ্ব লীগ পাশে থাকবে। তিনি আল্লাহর কাছে দোয়া করেন, যেন সৌদি আরব, এর নেতৃত্ব ও জনগণ সব ধরনের অনিষ্ট থেকে নিরাপদ থাকে।
