দক্ষিণ লেবাননে হামলা বন্ধে ম্যাক্রোঁর সঙ্গে লেবানন প্রেসিডেন্টের আলোচনা
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন দক্ষিণে ইসরায়েলি হামলা বন্ধ ও আন্তর্জাতিক সহায়তা নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা বলেছেন।
মূল বিষয়
AIলেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন রোববার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে দক্ষিণ লেবাননের পরিস্থিতি ও ইসরায়েলি হামলা অব্যাহত থাকার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে লেবাননের প্রেসিডেন্টের দপ্তর।
ফোনালাপে দুই প্রেসিডেন্ট দক্ষিণে ইসরায়েলি হামলা বন্ধ এবং শত্রুতামূলক কার্যক্রম বন্ধের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় জাতিসংঘের শান্তিরক্ষী ইউনিফিল মিশনের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী পরিস্থিতি এবং অঞ্চলটির স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক সহায়তার গুরুত্ব নিয়েও কথা হয়।
আউন ফরাসি প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্র সফরের ফলাফল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির বিভিন্ন কর্মকর্তার সঙ্গে তার বৈঠকের বিষয়েও অবহিত করেন।
