মিসরের দামিয়াত বন্দরের ঘটনা নিয়ে অবহিত হয়েছেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মিসরের দামিয়াত বন্দরের ঘটনা সম্পর্কে তিনি অবহিত হয়েছেন। একই সঙ্গে তিনি ইরানকে শক্তিশালী জবাব দেওয়ার হুমকি দিয়েছেন।
মূল বিষয়
AIমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মিসরের দামিয়াত বন্দরের ঘটনাটি সম্পর্কে তিনি অবহিত হয়েছেন।
এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমরা ইরানকে শক্তভাবে জবাব দেব।’ তবে তিনি কবে এই হামলা হতে পারে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময় জানাননি, বলে জানিয়েছে আল-আরাবিয়া।
ট্রাম্প আরও বলেন, ‘ইরান আমাদের কাছে অনুরোধ করেছে যেন তাদের ওপর হামলা না করা হয়। আমরা দেখব, ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছানো যায় কি না।’
তিনি আরও জানান, ‘গত রাতে ইরান পাঁচটি রকেট ছুড়েছিল এবং সেগুলো সবই ভূপাতিত করা হয়েছে।’
এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইরান তার বাহিনীর ওপর আকস্মিক হামলা চালালে যুক্তরাষ্ট্র পাল্টা জবাব দেবে।
