ইউরোপীয় ইউনিয়াকে বাণিজ্যিক পদক্ষেপের হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানার জবাবে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।
মূল বিষয়
AIযুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি গুগল, অ্যাপল, মেটা ও অ্যামাজনের মতো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর বিলিয়ন ডলারের জরিমানা করার পর তিনি এ হুমকি দেন।
ট্রাম্প জানান, ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি গুগলের ওপর নতুন করে ১ বিলিয়ন ডলারের জরিমানা করেছে, ফলে প্রতিষ্ঠানটির ওপর মোট জরিমানার অঙ্ক দাঁড়িয়েছে ১৮ বিলিয়ন ডলারের বেশি। তিনি আরও বলেন, অ্যাপলের ওপর ১৫ বিলিয়ন, মেটার ওপর ৩ বিলিয়ন এবং অ্যামাজনের ওপর ২.৫ বিলিয়ন ডলারের জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন।
ট্রাম্প আরও বলেন, তার প্রশাসনের প্রথম বছর থেকেই এ ধরনের পদক্ষেপ শুরু হয়েছিল। তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতে এসব চলতে দেওয়া হবে না এবং যুক্তরাষ্ট্রকে ইউরোপের 'টাকার বাক্স' হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না।
এ প্রসঙ্গে ট্রাম্প জানান, তিনি অবিলম্বে ৩০১ ধারা অনুযায়ী তদন্ত শুরু করেছেন, যেখানে তিনি ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে মার্কিন কোম্পানি ও করদাতাদের 'লুটপাট'-এর অভিযোগ তুলেছেন। ট্রাম্প বলেন, ইউরোপীয় ইউনিয়নের ওপর বড় ধরনের শুল্ক আরোপ এবং তাদের আরোপিত নিষেধাজ্ঞা বাতিলের সিদ্ধান্ত খুব শিগগিরই নেওয়া হবে।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন প্রতিযোগিতা ও তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর বড় অঙ্কের জরিমানা করে আসছে। তবে যুক্তরাষ্ট্র এসব পদক্ষেপকে বৈষম্যমূলক বলে প্রত্যাখ্যান করেছে।
