অনলাইনে পাসপোর্ট নবায়নের শর্ত জানাল সৌদি পাসপোর্ট বিভাগ
সৌদি পাসপোর্ট বিভাগ জানিয়েছে, আবশার প্ল্যাটফর্মে অনলাইনে পাসপোর্ট নবায়ন করা যাবে, তবে বর্তমান পাসপোর্টের মেয়াদ শেষ হতে কমপক্ষে ৬ মাস থাকতে হবে।
মূল বিষয়
AIসৌদি পাসপোর্ট বিভাগ জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 'আবশার' প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা অনলাইনে পাসপোর্ট নবায়ন করতে পারবেন। তবে নবায়নের আবেদন করতে হলে বর্তমান পাসপোর্টের মেয়াদ শেষ হতে অন্তত ৬ মাস বাকি থাকতে হবে। এ ক্ষেত্রে নির্ধারিত শর্ত ও প্রয়োজনীয়তা মেনে চলার আহ্বান জানানো হয়েছে, যা নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য।
পাসপোর্ট বিভাগ আরও জানিয়েছে, আরব দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার ৩ মাস আগে পর্যন্ত এবং বিশ্বের অন্য দেশগুলোতে ৬ মাস আগে পর্যন্ত পাসপোর্ট ব্যবহার করা যাবে।
এক্স প্ল্যাটফর্মে টুইটটি দেখুন
বিভাগটি স্পষ্ট করেছে, পরিবারের রেজিস্ট্রেশন কার্ড (সাজিল আল-উসরা) কোনো ভ্রমণ নথি নয়। একইভাবে, 'আবশার' ও 'তাওয়াক্কালনা' প্ল্যাটফর্মে থাকা ডিজিটাল জাতীয় পরিচয়পত্রও আন্তর্জাতিক ভ্রমণের জন্য বৈধ নয়।
এছাড়া, গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) দেশগুলোতে ভ্রমণের সময় বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখার গুরুত্বের কথা উল্লেখ করেছে পাসপোর্ট বিভাগ। এতে ভ্রমণের শর্ত পূরণ ও যাত্রাপথে কোনো জটিলতা এড়ানো সম্ভব হবে।
