ইসরায়েলি দখলদারদের সঙ্গে সংঘাত এড়াতে চায় সিরিয়া
সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ শারাআ জানিয়েছেন, তার দেশ ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তির চেষ্টা করছে এবং সংঘাত এড়াতে চায়।
মূল বিষয়
AIসিরিয়ার প্রেসিডেন্ট আহমদ শারাআ বলেছেন, তার দেশ ইসরায়েলি দখলদার রাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তিতে পৌঁছানোর জন্য একাধিক দেশের অংশগ্রহণে কাজ করছে।
শারাআ আরও বলেন, আমরা দখলদারদের সঙ্গে সংঘাত এড়াতে চাই, এতে আমাদের কোনো স্বার্থ নেই। নিরাপত্তা চুক্তি সফল হলে তা কোনো ছাড় না দিয়েই গোলান মালভূমিতে সিরিয়ার অধিকার অক্ষুণ্ন রেখে পূর্ণাঙ্গ শান্তির পথ খুলে দেবে।
সিরিয়ার বার্তা সংস্থা জানিয়েছে, দখলদার বাহিনী উত্তর কুনেইত্রা প্রদেশের তরণজা গ্রামের আশপাশে গোলাবর্ষণ করেছে। তারা চারটি গোলা ছুড়েছে, যা তরণজা গ্রামের কৃষিজমিতে পড়ে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।
এছাড়া, দখলদার বাহিনী দারার পশ্চিমাঞ্চলের ইয়ারমুক অববাহিকার মারিয়া ও আল-আরদা গ্রামে তিনটি সামরিক যান ও একটি বুলডোজার নিয়ে ঢুকে পড়ে। তারা আল-আরদা গ্রামে একটি সামরিক চৌকি স্থাপন করেছে এবং ওই অঞ্চলের বিভিন্ন গ্রামে লিফলেট ছড়িয়েছে, যাতে স্থানীয়দের রাস্তা বন্ধ না করতে ও তাদের যান চলাচলে বাধা না দিতে সতর্ক করা হয়েছে।
