দেইর আজ-জোরে আইএসের সন্ত্রাসী চক্র ভেঙে দিল সিরিয়ার নিরাপত্তা বাহিনী
সিরিয়ার নিরাপত্তা বাহিনী দেইর আজ-জোরে আইএসের সক্রিয় একটি সন্ত্রাসী চক্র ভেঙে দিয়েছে এবং চক্রের প্রধানসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।
মূল বিষয়
AIসিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী জানিয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থার সহযোগিতায় দেইর আজ-জোর প্রদেশে আইএসের সক্রিয় একটি সন্ত্রাসী চক্র ভেঙে দেওয়া হয়েছে এবং চক্রের প্রধানসহ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান পরিচালিত হয়েছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে।
নিরাপত্তা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযানে চক্রের সদস্যরা অবস্থান করছিল এমন স্থানে হানা দেওয়া হয়। এ সময় তারা আত্মসমর্পণ না করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। চক্রের প্রধান আবদুল ফাত্তাহ একটি হাতবোমা ছোড়ার চেষ্টা করলেও, দ্রুত প্রতিক্রিয়ায় তাকে নিয়ন্ত্রণে নিয়ে গ্রেপ্তার করা হয়।
বিবৃতিতে আরও জানানো হয়, অভিযানে ওই এলাকার হত্যা-পরিকল্পনার দায়িত্বে থাকা আতা আল্লাহকে নিরস্ত করা হয়েছে, যিনি নিজের কাছে থাকা বিস্ফোরক বেল্ট বিস্ফোরণের আগেই আটক হন। একই সঙ্গে হায়দার জাদান আল-জাসিম নামের আরেকজনকেও গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের সময় চক্রের সদস্যদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক বেল্ট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনী।
বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় বাড়ির ভেতরে থাকা এক শিশু আহত হয়েছে এবং তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
এক্স প্ল্যাটফর্মে টুইটটি দেখুন
বিবৃতিতে আরও জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এই চক্রটি বোকামালের গ্রামীণ এলাকার বাগুজ ও শুফা অঞ্চলে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। এর মধ্যে ঈদুল আজহার দিন কূটনৈতিক নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে হত্যা, একটি দোকানে বিস্ফোরক পুঁতে নিরাপত্তা বাহিনীর আরেক সদস্যকে হত্যা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একটি যানবাহনকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানোর ঘটনা রয়েছে।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিশেষ আদালতে পাঠানো হবে। একই সঙ্গে যারা এই সন্ত্রাসী চক্রকে সহায়তা বা আশ্রয় দিয়েছে, তাদেরও খুঁজে বের করার কার্যক্রম চলছে।
