হরমুজে ইরানি সম্পদ পেলে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেবে ইরান
ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, কোনো দেশ বা কোম্পানি ইরানের জব্দকৃত সম্পদ পেলে তাদের হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে দেবে না।
মূল বিষয়
AIইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, কোনো দেশ বা কোম্পানি ইরানের জব্দকৃত সম্পদ পেলে তাদের হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে দেবে না, বলে জানিয়েছে 'আল-আরাবিয়া'।
এদিকে, ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপের চেষ্টা যুদ্ধ পরিস্থিতি আরও বাড়িয়ে দেবে। তারা জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী কোনো মার্কিন হুমকি বা আগ্রাসী পদক্ষেপের জবাব না দিয়ে রাখবে না।
এদিকে, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি আজ ভিডিও কনফারেন্সে উপসাগরীয় সহযোগিতা পরিষদের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পরামর্শমূলক বৈঠক করেছেন। বৈঠকে চলমান পরিস্থিতি, আলোচনার অগ্রগতি এবং উত্তেজনা কমাতে ও আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াতে গৃহীত উদ্যোগ নিয়ে মতবিনিময় হয়েছে।
