মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটির দিকে ছোড়া সব ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটির দিকে ইরান যেসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, সবই সফলভাবে প্রতিহত করা হয়েছে।
মূল বিষয়
AIমার্কিন সেন্ট্রাল কমান্ড আজ বুধবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইরান থেকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর আকস্মিক হামলার উদ্দেশ্যে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে।
এক বিবৃতিতে জানানো হয়, ইরানের ছোড়া সব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন বাহিনী এখনো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এদিকে, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, ইরান জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটির দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল এবং সেগুলোও প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয়েছে।
