গাজায় হামাসের নিরস্ত্রীকরণে ঐতিহাসিক চুক্তি
গাজা উপত্যকায় নিরস্ত্রীকরণ চুক্তির লক্ষ্য ফিলিস্তিনি জনগণকে সংকট থেকে রক্ষা করা বলে জানিয়েছে হামাস।
মূল বিষয়
AIগাজা উপত্যকায় নিরস্ত্রীকরণ চুক্তির লক্ষ্য ফিলিস্তিনি জনগণকে বর্তমান সংকটময় অবস্থা থেকে রক্ষা করা বলে জানিয়েছে হামাস।
হামাস জানিয়েছে, ফিলিস্তিনি বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে আলোচনা শেষে এই চুক্তি হয়েছে, যাতে একটি জাতীয় ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলা যায়। সংগঠনটি আরও জানায়, অন্য পক্ষগুলো চুক্তির শর্ত মানলে তবেই অস্ত্র হস্তান্তর করা হবে, বলে আল-আরাবিয়ার খবরে উল্লেখ করা হয়েছে।
চুক্তির খসড়ায় সামরিক অভিযান বন্ধ, যুদ্ধবিরতির শর্ত বাস্তবায়ন, সশস্ত্র মিলিশিয়াদের ভেঙে দেওয়া এবং তাদের সদস্যদের নিরাপত্তা বাহিনীতে না নেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
এর আগে শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, গাজা উপত্যকায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর "সম্পূর্ণ নিরস্ত্রীকরণ" নিয়ে একটি "ঐতিহাসিক চুক্তি" হয়েছে। তিনি বলেন, এই চুক্তি তার ২০ দফা পরিকল্পনার অংশ হিসেবে নতুন শান্তি ও নিরাপত্তার যুগের সূচনা করবে।
